The Evidence Act, 1872 বা সাক্ষ্য আইন, ১৮৭২ থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর।

The Evidence Act, 1872 বা সাক্ষ্য আইন, ১৮৭২ সালের ১ নং আইন। সাক্ষ্য আইন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ও বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষ্য আইন, ১৮৭২ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিম্নে দেওয়া হলো। আশা করি উপকারে আসবে।

খণ্ডঅধ্যায়বিষয়ধারা
১মপ্রথমপ্রারম্ভিক (Preliminary)১-৪

সাক্ষ্য আইন ১৮৭২ সালের কত নং আইন?

) ১ নং

খ) ৫ নং

গ) ৭ নং

ঘ) ৯ নং

সাক্ষ্য আইন কত সালের কত তারিখে প্রকাশিত হয়?

ক) ১ মার্চ, ১৮৭২

খ) ১০ এপ্রিল, ১৮৭২

) ১৫ মার্চ, ১৮৭২

ঘ) ১ সেপ্টেম্বর, ১৮৭৩

সাক্ষ্য আইন কত সালের কত তারিখে বলবৎ বা কার্যকর হয়?

ক) ১ মার্চ, ১৮৭২

) ১ সেপ্টেম্বর, ১৮৭২

গ) ১ মে, ১৮৭২

ঘ) ১ সেপ্টেম্বর, ১৮৭৩

সাক্ষ্য আইন, ১৮৭২ সর্বশেষ সংশোধন হয় কত সালে?

ক) ২০০১

খ) ২০০৩

গ) ২০০৪

) ২০২২

সাক্ষ্য আইন, ১৮৭২ একটি-

ক) মূল আইন বা Substantive Law

) পদ্ধতিগত আইন বা Procedural Law

গ) প্রচলিত আইন

ঘ) সাংবিধানিক আইন

সাক্ষ্য আইন, ১৮৭২ এ যা রয়েছে
প্রস্তাবনাএকটি
খণ্ড৩ টি
অধ্যায়১১ টি
ধারা১৬৭ টি

সাক্ষ্য আইনে Proved, Disproved ও Not Proved শব্দগুলোর (interpretation-clause) ব্যাখ্যা কোন ধারায় রয়েছে?

ক) ২

) ৩

গ) ৪

ঘ) ৫

সাক্ষ্য আইনে ’মিথ্যা প্রমাণিত’ শব্দটির ইংরেজি নিচের কোনটি?

ক) may prove

)  Disproved

গ) Proved

ঘ) Not Proved

যে বিষয়টা মিথ্যা প্রমাণের জন্য কোন সাক্ষ্য গ্রহণ করা হয় না বা যা সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না তাকে কী বলা হয়?

ক) অখণ্ডনীয় অনুমান

খ) চূড়ান্ত প্রমাণ

গ) Conclusive proof

ঘ) উপরের সবগুলো

সাক্ষ্য আইনে Conclusive proof বা চূড়ান্তপ্রমাণ শব্দটির সংজ্ঞা কোন ধারায় রয়েছে?

ক) ২

খ) ৩

) ৪

ঘ) ৫

খণ্ডঅধ্যায়বিষয়ধারা
২য়দ্বিতীয়বিষয়ের প্রাসঙ্গিকতা (of the relevancy of facts)৫-৫৫

”যে সকল ঘটনা অন্য কোন ভাবে প্রাসঙ্গিক নয়, সেইগুলি যখন প্রাসঙ্গিক” কোন ধারায় রয়েছে?

ক) ৫

খ) ৮

) ১১

ঘ) ১৫

”When facts not otherwise relevant become relevant” কোন ধারায় রয়েছে?

ক) ৫

খ) ৮

) ১১

ঘ) ১৫

”When facts not otherwise relevant become …….” Fill in the blank-

ক) not proof

খ) proof

গ)irrelevant

) relevant

“Plea of alibi” অর্থ নিম্নের কোনটি?

ক) সাহায্য চাওয়া

খ) দোষ স্বীকার করা

) অনুপস্থিতির অজুহাত

ঘ) সাক্ষী খোঁজা

সাক্ষ্য আইনে “Admission” শব্দের অর্থ নিম্নের কোনটি?

ক) অস্বীকৃতি

) স্বীকৃতি

গ) দোষ স্বীকার

ঘ) অজুহাত

সাক্ষ্য আইন, ১৮৭২ এর কত ধারায় “Admission”   বা স্বীকৃতির সংজ্ঞা রয়েছে?

ক) ৭

খ) ১৫

) ১৭

ঘ) ২০

“Admission”   বা স্বীকৃতি কত ধরণের হতে পারে?

ক) মৌখিক

খ) লিখিত

গ) মৌখিক বা লিখিত

) উপরের সবগুলো

সাক্ষ্য আইনের ৬১ ধারা অনুযায়ি একটি দলিলের বিষয়বস্তু প্রমাণের মাধ্যম কোনটি?

ক) প্রাথমিক সাক্ষ্য দ্বারা

খ) মাধ্যমিক সাক্ষ্য দ্বারা

গ) প্রাথমিক এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা

ঘ) প্রাথমিক বা মাধ্যম সাক্ষ্য দ্বারা

”দলিলের অন্তর্ভূক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক”কোন ধারায় বলা হয়েছে?

ক) ১৫

খ) ২০
গ) ২২

ঘ) ২৩

”When oral admissions as to contents of documents are relevant”কোন ধারায় বলা হয়েছে?

ক) ১৫

খ) ২০
গ) ২২

ঘ) ২৩

সাধারণত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিকভাবে স্বীকৃতি গ্রহনযোগ্য নয় কিন্তু এটার ব্যতিক্রম ধারা নিম্নের কোনটি?

ক) ১৫

খ) ২০
গ) ২২

ঘ) ২৩

সাক্ষ্য আইনের ২২ ধারার বিধান মতে, দলিলের অন্তর্ভূক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হয় যদি-

) মধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার থাকে

খ) মধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার না থাকে

গ) বাদী-বিবাদী দাবী করে

ঘ) মোকদ্দমা সহজ করতে চাওয়া হয়

নিচের কোন মাধ্যমে আদায়কৃত স্বীকারোক্তি ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক?

ক) প্রলোভন দেখিয়ে

খ) ভীতি প্রদর্শন করে

গ) প্রতিশ্রুতির মাধ্যমে

) উপরের সবগুলো

”প্রলোভন দেখিয়ে, ভীতি প্রদর্শন করে বা প্রতিশ্রুতির মাধ্যমে আদায়কৃত স্বীকারোক্তি ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক” কোন ধারায় রয়েছে?

ক) ১৭

খ) ২০

) ২৪

ঘ) ২৬

”Confession to police officer not to be ….. Fill in the blank-

ক) disproved

)  proved

গ) proof

ঘ) conclusive proof

”Confession to police officer not to be proved” বিধানটি সাক্ষ্য আইনে নিচের কোন ধারায় বলা হয়েছে?

ক) ২৩

খ) ২৪

) ২৫

ঘ) ২৬

কোন অপরাধি পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকার করে বিবৃতি প্রদান করলে তার ফলাফল কী?

ক) প্রমাণিত

খ) মিথ্যা প্রমাণিত

গ) অপ্রমাণিত

ঘ) কোনটিই নয়

সাক্ষ্য আইনের ২৫ ধারা অনুযায়ি কোন অপরাধি পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকার করে বিবৃতি প্রদান করলে তা আদালতে-

ক) প্রমাণিত

খ) মিথ্যা প্রমাণিত

গ) গ্রহণযোগ্য

ঘ) গ্রহণযোগ্য নয়

সাক্ষ্য আইনের ২৬ ধারা অনুযায়ি আসামী পুলিশ হেফাজতে থেকে পুলিশের নিকট কোন দোষ স্বীকার করে বিবৃতি প্রদান করলে তা আদালতে-

ক) প্রমাণিত

খ) মিথ্যা প্রমাণিত

গ) গ্রহণযোগ্য

) গ্রহণযোগ্য নয়

“Confession by accused while in custody of police not to be proved against him” বিধানটি সাক্ষ্য আইনে নিচের কোন ধারায় বলা হয়েছে?

ক) ২৩

খ) ২৪

গ) ২৫

) ২৬

অপরাধি যদি ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকার করে স্বীকারোক্তি দেয় তাহলে তা আদালতে-

ক) স্বীকৃত নয়

খ) মিথ্যা প্রমাণিত

) গ্রহণযোগ্য

ঘ) গ্রহণযোগ্য নয়

সাক্ষ্য আইনের ২৭ ধারা মতে, পুলিশের নিকট দোষ স্বীকার অনুযায়ী কোন আলামত উদ্ধার হলে তা- (২৫ ধারার ব্যতিক্রম)

ক) অবশ্যই সাক্ষ্য হিসাবে গ্রহণীয়

খ) সাক্ষ্য হিসাবে গ্রহণীয় নয়

গ) সাক্ষ্য হিসাবে গ্রহণীয় হতে পারে

ঘ) কোনটিই নয়

সাক্ষ্য আইনের ২৭ ধারা মতে, পুলিশের নিকট দোষ স্বীকার অনুযায়ী কোন আলামত উদ্ধার হলে তার কতটুকু গ্রহণীয় হবে?

ক) আলামতের সাথে সংশ্লিষ্ট অংশটুকু

খ) অভিযুক্ত ব্যক্তির বিবৃতির সবটুকু

গ) স্বীকৃত ও অস্বীকৃত সবটুকু

ঘ) উপরের সবগুলো

সাক্ষ্য আইনে ২৮ ধারার বিধান বলে, প্রলোভন, ভীতি ও প্রতি শ্রুতিজনিত ধারণা অপসারণের পর  প্রদত্ত স্বীকারোক্তি …….? (২৪ ধারার ব্যতিক্রম)

ক) প্রাসঙ্গিক

খ) অপ্রসঙ্গিক

গ) মিথ্যা প্রমাণিত

ঘ) অগ্রহণযোগ্য

শুধু গোপনীয়তার প্রতিশ্রুতি ইত্যাদির দ্বারা কোন স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না- কোন ধারায় আছে?

ক) ২৭

খ) ২৮

) ২৯

ঘ) ৩০

”একই অপরাধে যদি একাধিক ব্যক্তির বিচার হয় এবং তাদের মধ্যে একজন যদি নিজেকে ও অন্যদের জড়িয়ে দোষ স্বীকার করে তাহলে আদালত সেই দোষ স্বীকার বিবেচনা করতে পারে” কোন ধারায় বলা হয়েছে?

ক) ১৭

) ৩০

গ) ৪০

ঘ) ৪৫

”স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু প্রতিবন্ধ হতে পারে” সাক্ষ্য আইনের কোন ধারায় রয়েছে?

ক) ১৭

খ) ৩১

গ)  ৪১

ঘ) ১১৫

“Admissions not conclusive proof, but may be stop” সাক্ষ্য আইনে কত ধারার বিধান?

ক) ১৭

খ) ৩১

গ)  ৪১

ঘ) ১১৫

সাক্ষ্য আইনের ৩১ ধারার বিধান নিচের কোনটি সঠিক?

ক) Admissions not conclusive proof, but may be stopped

খ) Admissions not conclusive proof, but may be estopped

) Admissions not conclusive proof, but may be stop

ঘ) Admissions not conclusive proof, but may be estopppel

কোনটি এস্টোপল হিসাবে বিবেচিত?

ক) Admission

খ) Dying declaration

গ) Judicial Notice

ঘ) Presumption

স্বীকৃতি যদি স্বীকৃতিদাতার বিরুদ্ধে কাজ করে তাহলে তাকে…… বলা যায়।  শুণ্যস্থানে নিম্নের কোনটি বসবে?

ক) অপ্রমাণ

খ) আংশিক প্রমাণ

)  চূড়ান্ত প্রমাণ

ঘ) কোনটিই নয়

Dying Declaration অর্থ কি?

ক) জন্মকালীন ঘোষণা

খ) মৃত্যু কালীন ঘোষণা

গ) জন্মদিনের ঘোষণা

ঘ) ডিক্রির ঘোষনা

”যে ব্যক্তি মৃত বা নিখোঁজ, প্রাসঙ্গিক বিষয়ে তার স্বীকারেক্তি বা বিবৃতি যখন প্রাসঙ্গিক”কত ধারায় বলা হয়েছে?

ক) ২৫

) ৩২

গ) ৩৫

ঘ) ৪০

”Corroborating Evidence”  অর্থ নিম্নের কোনটি?

ক) প্রায় সঠিক সাক্ষ্য

খ) অসমর্থনমূলক সাক্ষ্য

) সমর্থনমূলক সাক্ষ্য

ঘ) মিলিত সাক্ষ্য

“দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক” (Previous judgments relevant to bar a second suit or trial) নিচের কোন ধারায় বলা হয়েছে?

ক) ৩২

) ৪০

গ) ৪৪

ঘ) ১৪০

“দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক” এই ধারা কে নিম্নের কিসের সাথে তুলনা করা যায়?

ক) দোবারা দোষ

খ) Res judicata

গ) Double Jeopardy

) উপরের সবগুলো

সাক্ষ্য আইনে কত ধারায় Expert Opinion এর বিষয়ে বলা আছে?

ক) ৪০

খ) ৪২

) ৪৫

ঘ) ৬০

”আত্মীয়তা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক” এর ধারা কত?

ক) ৫০

খ) ৫৫

গ) ১৫০

ঘ) ১৫৫

সাক্ষ্য আইনের ৫২ ধারা অনুযায়ি  ”In civil cases, character to prove conduct inputed, ……” শূণ্যস্থানে কি হবে?

ক) relevant

খ) irrelevant

গ) enrelevant

ঘ) unrelevant

সাক্ষ্য আইনের ৫২ ধারা অনুযায়ি  ”দেওয়ানি মোকদ্দমায় কথিত আচরণ প্রমাণ করার জন্য চরিত্র ……” শূণ্যস্থানে কি হবে?

ক) প্রাসঙ্গিক

খ) অপ্রাসঙ্গিক

গ) অনুচিত

ঘ) কোনটিই নয়

”যে সকল বিষয় বিচারকের দৃষ্টিতে নেওয়ার যোগ্য তা প্রমাণ করার প্রয়োজন নেই” সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?

ক) ৫০

খ) ৫৫

) ৫৬

ঘ) ৫৯

“Oral evidence must be direct” সাক্ষ্য আইনের কত ধারায় বিধানটির কথা উল্লেখ আছে?

ক) ৫২

খ) ৫৫

) ৬০

ঘ) ৬৯

সাক্ষ্য আইনের ৬০ ধারা অনুযায়ি নিচের কোনটি সঠিক?

ক) মৌখিক সাক্ষ্য দালিলিক হতে হবে

খ) মৌখিক সাক্ষ্য লিখিত হতে হবে

গ) মৌখিক সাক্ষ্য অবশ্যই পরোক্ষ হতে হবে

ঘ) মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে

Public Documents বা সরকারি দলিল সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের নিচের কোন ধারায়?

ক) ৭০

) ৭৪

গ) ৭৫

ঘ) ৭৭

Public Documents বা সরকারি দলিল কয়ভাবে তৈরি হয়ে থাকে?

ক) ২ ভাবে

) ৩ ভাবে

গ) ৫ ভাবে

ঘ) ৭ ভাবে

সরকারি দলিলের প্রত্যয়নকৃত অনুলিপি বা জাবেদা নকল নিম্নের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?

ক) প্রত্যক্ষ সাক্ষ্য

খ) প্রাথমিক সাক্ষ্য হিসাবে

) মাধ্যমিক সাক্ষ্য হিসাবে

ঘ) সবগুলো

প্রত্যয়নকৃত অনুলিপি উপস্থাপন করে মূল দলিল প্রমাণ করা যায় এটা সাক্ষ্য আইনের কোন ধারার বিধানবলে?

ক) ৫৩

খ) ৬২

) ৭৭

ঘ) ৭৯

সাক্ষ্য আইনের ৮৫ ধারায় মোক্তারনামা সম্পর্কে অনুমান কি ধরণের অনুমান?

) Shall Presume

খ) May Presume

গ) Conclusive Proof

ঘ) May be presumed

সাক্ষ্য আইনের ৮৮ ধারায় তারবার্তা মেসেজ সম্পর্কে অনুমান কি ধরণের অনুমান?

ক) Shall Presume

) May Presume

গ) Conclusive Proof

ঘ) Shall be presumed

কত বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত অকৃত্রিম বলে অনুমান করতে পারেন?

ক) ২০

) ৩০

গ) ৪০

ঘ) ৫০

”৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত অকৃত্রিম বলে অনুমান করতে পারেন” সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে?

ক) ৩০

খ) ৬০

গ) ৭০

) ৯০

সাক্ষ্য আইনের ৯০ ধারায় ”৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান” আদালতে কি ধরণের অনুমান বলে বিবেচিত হবে?

ক) Shall Presume

) May Presume

গ) Conclusive Proof

ঘ) Shall be presumed

error: Content is protected !!