দেওয়ানি কার্যবিধি সংশোধনী- ২০২৫ MCQ প্রশ্ন ও উত্তর (CPC Amendment- 2025)

দেওয়ানি কার্যবিধি সংশোধনী- ২০২৫ (CPC Amendment- 2025) এই অংশে আমরা সংশোধনী থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় সহায়ক হিসাবে কাজ করবে।

নিচের কোনটি CPC Amendment-2025 সংশোধন অধ্যাদেশের শিরোনাম?
A) Code of Civil Procedure (Amendment) Act, 2025
B) Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025
C) Civil Procedure Code (Amendment) Ordinance, 2025
D) Code of Civil Procedure (Revision) Ordinance, 2025

CPC Amendment-2025 সংশোধন অধ্যাদেশটি কখন কার্যকর হবে?
A) আইন প্রবর্তকের ঘোষণার ৩০ দিনের মধ্যে
B) সংসদে পাশ হবার পর
C) অবিলম্বে কার্যকর হবে
D) নির্ধারিত সময়সূচী অনুযায়ী

দেওয়ানি কার্যবিধি ১৯০৮-সংশোধনী ২০২৫ প্রণীত হয় কত তারিখে?

) মে ৮, ২০২৫

খ) মে ১২, ২০২৫

গ) আগস্ট ৮, ২০২৫

ঘ) সেপ্টেম্বর ১০, ২০২৫

দেওয়ানি কার্যবিধি ১৯০৮-সংশোধনী ২০২৫ রাষ্ট্রপতির কত নাম্বার অধ্যাদেশ?

ক) ৫ অধ্যাদেশ

) ১৮ অধ্যাদেশ

গ) ৩৬ অধ্যাদেশ

ঘ) ৪১ অধ্যাদেশ

CPC সংশোধনী ২০২৫ এর Section 26(2) এর সংযোজন নিচের কোনটি?

ক) ২৬ (২) In every plaint, facts may be proved by affidavit.

খ) ২৬ (২) In every plaint, facts shall be proved by affidavit.

গ) ২৬ (২) In every plaint, facts shall be proved by Advocate.

ঘ) ২৬ (২) In every plaint, facts shall be proved by Judge.

In every plaint, facts …….  proved by affidavit শূন্যস্থানের জন্য নিচের কোনটি সঠিক?

ক) may be

খ) might be

গ) shall

) shall be

বাদী বা বিবাদী তাদের আরজী/জবাব হলফনামা (affidavit) আকারে আদালতে জমা দিলে তা কি হিসাবে গণ্য হবে?

ক) রিভিউ হিসাবে

) সাক্ষ্য হিসাবে

গ) ডিক্রি জারির আবেদন হিসাবে

ঘ) আপিল আবেদন হিসাবে

দেওয়ানি কার্যবিধি সংশোধন-২০২৫ এর মূল উদ্দেশ্য কী হতে পারে?

A) বিচারকদের সংখ্যা কমানো

B) বাদীর ইচ্ছা পূরণ

C) মামলার সময়সীমা কমানো ও বিচার ব্যবস্থা আধুনিকরণ

D) মামলা জটিলতা তৈরি

CPC Section 35A-র সংশোধন-2025 “twenty” শব্দের পরিবর্তে কোন শব্দটি প্রতিস্থাপিত হবে?
A) forty
B) forty five
C) fifty
D) sixty

CPC Section 35A-র (সংশোধন-২০২৫) মিথ্যা বা বিব্রতকর দাবি বা জবাবের জন্য কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে।?

ক) ২৫ হাজার

খ) ৪০ হাজার

গ) ৫০ হাজার

ঘ) ৬০ হাজার

CPC Section 56 এর সংশোধন অনুযায়ি অর্থ ডিক্রি জারিতে কাদেরকে গ্রেফতার কারা যাবে না?

ক) মহিলা

খ) বৃদ্ধা, অসুস্থ, গর্ভবতী অথবা দুগ্ধদানকারী নারী

গ) শুধুমাত্র বৃদ্ধা

ঘ) অভাবি নারী

দেওয়ানি কার্যবিধি সংশোধন-২০২৫ নিচের কোন ধারা/উপধারা সমূহ বিলুপ্ত করা হয়েছে?

ক) 57

খ) 58(1) Clause (iv)

গ) Order 21 Rule 39

) উপরের সবগুলো

আদেশ ৫ বিধি ৯ এর উপবিধি ৩ Order 5(9)(3) এ কিভাবে সমন জারি করা যাবে বলে সংশোধন এসেছে?

ক) SMS

খ) Voice Calls

গ) Instant Messaging Services

) উপরের সবগুলো

Order 5(9)(3) এইরুপ সমন জারির প্রমাণ নথিতে সংরক্ষণ করার জন্য proviso বা শর্ত পালন করতে হবে কিরূপে?

ক) may be

) shall be

গ) could be

ঘ) might be

Order 5(9)(3) এর  proviso বা শর্ত হলো- the proof of such service shall be kept in…..?

ক) written

) record

গ) recorded

ঘ) recrding

Instant Messaging Services এর মধ্যে কোন গুলো অন্তর্ভূক্ত বলে ধারণা করা হয়?

ক) হোয়াটস অ্যাপস

খ) ফেসবুক ম্যাসেঞ্জার

গ) Skype ও Telegram

) উপরের সবগুলো

Order, Rule-1 (b & c):

Plaint এ বাদি এবং বিবাদির নাম, পরিচয়, বাসস্থান এর পাশাপাশি মোবাইল নাম্বার, NID এবং যদি Email address থাকে তা সংযোজন করতে হবে।

Order-9, Rule-13 অনুযায়ি একই বিবাদির বিরুদ্ধে দেওয়া এক তরফা (Ex-Parte) ডিক্রি কত বারের বেশি রদ করার আবেদন করা যাবেনা-

ক) একবার

খ) দুইবার

গ) চারবার

ঘ) ছয়বার

আদেশ ১৭ বিধি ১(৩) বিধান মতে চূড়ান্ত শুনানীর পূর্বে আদালত কোন পক্ষের আবেদনে খরচা ছাড়া সর্বোচ্চ কয়টি মুলতবী মঞ্জুর করতে পারে?

ক) তিনটি

)  চারটি

গ) ছয়টি

ঘ) আটটি

CPC Amendment-2025 Order 18 Rule 4A অনুযায়ি affidavit এ যুক্ত দলিলের admissibility হবে-

ক) আদালতের ইচ্ছায়

খ) সাক্ষ্য আইন অনুসারে

) আদালতের আদেশ অনুসারে

ঘ) উকিলের ইচ্ছায়

CPC Order 18 Rule 4A বিধান মতে affidavit জমা দেওয়ার আগে-

) অপর পক্ষকে কপি দিতে হবে।

খ) অপর পক্ষকে জানাতে হবে

গ) বাদীকে কপি দিতে হবে

ঘ) পুলিশকে কপি দিতে হবে

Decree Holder এর আবেদনের প্রেক্ষিতে দায়িক/ দেনাদার (Judgment-Debtor) কে কত মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যেতে পারে? (CPC Order 21 Rule 30A)

) ৬ মাস

খ) ৮ মাস

গ) ১০ মাস

ঘ) ১ বছর

দায়িক/দেনাদার (Judgment Debtor) যদি minor, unsound mind, অথবা আদালত কর্তৃক ঘোষিত দেউলিয়া (Insolvent) হন, কিংবা মূল দেনাদারের থেকে উত্তরাধিকার সূত্রে দেনাদারের স্থলাভিষিক্ত হন তবে তাকে কারাবাস দেওয়া যাবে না।

দায়িক (Judgment-Debtor) কে দেওয়ানি কারাগারে আটক রাখা হলে খরচ বহন করবে কে? (CPC Order 21 Rule 30A)

) সরকার

খ) বাদী

গ) ডিক্রিদার

ঘ) আদালত

CPC Order 21 Rule 30A বিধান মতে দায়িক (Judgment-Debtor) কে দেওয়ানি কারাগারে থেকে মুক্তি দিবে যদি-

) ২৫% টাকা জমা দেয় ও ৬০ দিনের মধ্যে বাকি টাকা দেওয়ার বন্ড প্রদান করে।

খ) ৩৫% টাকা জমা দেয় ও ৩০ দিনের মধ্যে বাকি টাকা দেওয়ার বন্ড প্রদান করে।

গ) ২৫% টাকা জমা দেয়

ঘ) বাকি টাকা দেওয়ার বন্ড প্রদান করে।

কিন্তু বন্ডের শর্ত ভঙ্গ করলে তাকে পুনরায় গ্রেফতার করে অনূর্ধ্ব ৬ মাস কারাবাস দেওয়া যাবে।

পূর্ণ মেয়াদের কারাবাসের পর একজন ব্যক্তিকে একই ডিক্রি খেলাফের আওতায় পুনরায় কারাবাস দেওয়া যাবে না।

পূর্ণ বা আংশিক মেয়াদের কারাবাস কাটিয়ে এসেও বকেয়া টাকা পরিশোধ করা থেকে অব্যাহতি পাবে না।

Order 18 Rule 20

দৈনিক কার্যতালিকায় মামলার অন্তর্ভুক্তি:

আদালত চূড়ান্ত শুনানীর জন্য দৈনিক কার্য তালিকায় ৪ আংশিক শ্রুত মামলাসহ ১০ টির বেশি মোকদ্দমা ধার্য করবে না এবং ২০০ টার বেশি মামলা চূড়ান্ত শুনানীর পর্যায়ে রাখবে না।  চূড়ান্ত শুনানীর জন্য ধার্য মামলার মোট সংখ্যা ১৪০ এর নিচে নেমে আসলে আদালত পুনরায় চূড়ান্ত শুনানীর পর্যায়ে আরো মামলা নির্ধারণ করতে পারবে।

CPC Amendment-2025 অনুযায়ি আদেশ ২১ বিধি ১০৪ বিধান মতে ডিক্রি কার্যকর করার ক্ষেত্রে নতুন করে মামলার-

) প্রয়োজন নেই

খ) প্রয়োজন আছে

গ) প্রযোজ্য আছে

ঘ) বিধান আছে

CPC Amendment-2025 অনুযায়ি আদেশ ২১ এ নিম্নের কোন বিধিটি নতুন সংযোজিত হয়েছে?

ক) ৫০

খ) ১০৩

) ১০৪

ঘ) ১০৫

আপিলের ক্ষেত্রে Respondent এর বিরুদ্ধে যদি এক তরফা ডিক্রী হয় তাহলে উক্ত Respondent এর আবেদনের প্রেক্ষিতে কতবারের বেশি পুনরায় শুনানি (re-heard) করা যাবেনা ? (CPC Amendment -2025 Order 41 Rule 21)

ক) একবার

খ) দুইবার

গ) চারবার

ঘ) ছয়বার

CPC Amendment -2025 Order 41 Rule 24 এ may শব্দটির পরিবর্তে কোন শব্দটি প্রতিস্থাপিত হবে?

ক) must

খ) may be

গ) shall

ঘ) shall be

আদেশ ৪১, রুল ৩০ (২): (নতুন সংযোজিত)  

আপিল শুনানির সময় যদি কোনো পক্ষ এবং তার উকিলের কেউই আদালতে উপস্থিত না থাকেন সেক্ষেত্রে কি অনুসারে উন্মুক্ত আদালতে সাথে সাথেই কিংবা নির্ধারিত দিনে রায় ঘোষণা করতে পারবে।

ক) অনুমান অনুসারে

খ) মামলার মেরিট অনুসারে

গ) বাদীর পক্ষে

ঘ) বিবাদীর পক্ষ নিয়ে

[ বিঃ দ্রঃ প্রদত্ত সংশোধনীর প্রশ্নগুলো ঘুরিয়ে-ফিরিয়ে লিখলে অনেক প্রশ্ন তৈরি করা যেত।  কিন্তু সহজ করার জন্য তা করা হয়নি এজন্য প্রশ্ন ও উত্তর দুইটাই মুখস্ত করবেন ]

error: Content is protected !!